মিয়ানমার সিমান্তে এখন থেকে গুলি চালানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:

অস্ত্র, মাদক ও মানব পাচার বন্ধে মিয়ানমার সীমান্তে আগামীতে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা কখনো গুলি চালাবো না। কাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের অপকর্ম ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা কম থাকবে।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,