ডেল্টা বিটার চেয়ে বেশি পুনঃসংক্রমন ঘটাতে সক্ষম ওমিক্রন

করোনা ডেস্ক: সারা বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। গেল ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ধরনটি ধরা পড়ে। ইতোমধ্যে ভাইরাসটির ধরন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা গবেষণা করেছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) প্রাথমিক এক সমীক্ষায় গবেষকরা বলেছেন, ওমিক্রন ধরন ডেল্টা ও বিটার তুলনায় তিনগুণের বেশি পুনঃসংক্রমণ ঘটাতে পারে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা থেকে সংগৃহীত তথ্য উপাত্ত এবং প্রথম মহামারি সংক্রান্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পূর্বের সংক্রমণ থেকে ইমিউনিটি এড়াতে ওমিক্রনের সক্ষমতা যাচাই করে এই ফলাফল পাওয়া যায়।

গবেষণা প্রতিবেদন রিভিউয়ের আগে মেডিকেল সার্ভারে আপলোড করা হয়েছে। এখনও গবেষণার পর্যালোচনা সম্পন্ন হয়নি।

  •  
  •  
  •  
  •