ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় চারজনের মৃত্যু
নিউজ ডেস্ক: সারা দেশে গত কয়েকদিন করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও চারজন। তাদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তারা সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে একদিনে আরও ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

