গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪, শনাক্তের হার ১৫.৭০

করোনা ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। একইসময়ে শনাক্তের হার বেড়ে ১৫.৭০ শতাংশে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৪৯ জন।

  •  
  •  
  •  
  •