করোনার বুস্টার ডোজ প্রদান শুরু
নিউজ ডেস্কঃ
করোনা মহামারী ঠেকাতে আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে সারা দেশে একযোগে করোনাভাইরাসের টিকার বুস্টারডোজ দেয়া শুরু হয়েছে। এই টিকাদান কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে সকালে টিকা নিতে আসা মানুষের সংখ্যা কম দেখা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার লক্ষ্যে দেশব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিতহচ্ছে। এতে ৭৫ লাখ টিকা বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হবে। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলককম বুস্টার (তৃতীয়) ডোজ কাভারেজ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পূর্ণ হলে এ দিন ১৮ বছরের বেশি যে কেউ বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ হিসেবেফাইজার টিকা ব্যবহার হবে।এ ক্যাম্পেইন চলাকালে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলাসমূহের ওয়ার্ড পর্যায়েওকোভিড–১৯ ভ্যাকসিন দেয়া হবে। একদিনে প্রায় ৭৫ লাখ মানুষকে সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যে সারা দেশে ৬২৩টি স্থায়ী ও১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
বুস্টার ডোজ ভ্যাকসিন নেয়ার জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড–১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদানকেন্দ্র বা দেশের যেকোনো কোডিড–১৯ টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহীতা এ বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রেফাইজার ভ্যাকসিন প্রদানের শর্তাবলী অনুসরণ করতে হবে।
এছাড়াও এদিন নিয়মিত কোভিড–১৯ ভ্যাকসিন ১ম ও ২য় ডোজের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড–১৯ ভ্যাকসিনেশন বুস্টার ডোজ কার্যক্রম ১ দিন পরিচালনা করতে হবে।

