২০ অক্টোবর বন্ধ থাকবে শেয়ারবাজার লেনদেন

নিউজ ডেস্কঃ ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) উপলক্ষে দেশের শেয়ারবাজার ও বিমার অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। সেক্ষেত্রে বুধবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোনো লেনদেন হবে না।

ডিএসইর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার তা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শেয়ারবাজারের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম সরকারি ছুটি উপলক্ষে বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার থেকে পূর্বনির্ধারিত সময়ে সব কার্যক্রম চলবে।

  •  
  •  
  •  
  •  

Tags: