লবন কমাবে ক্যান্সারের ঝুঁকি!

স্বাস্থ্য ডেস্ক:

খাদ্যে অতিরিক্ত লবনের কারণে টিউমারের বৃদ্ধি কমছে! অবিশ্বাস্য মনে হলেও এমনটিই ঘটেছে সম্প্রতি। ইঁদুরদের ওপর এই ধরনের একটি গবেষনা করা হয়েছে যেখানে তাদের খাবারে লবনের পরিমাণ বেশি ছিল যা ‘সল্ট ডায়েট’ নামে পরিচিত এবং এই গবেষনায় আশ্চর্যজনক ফলাফল লক্ষ করা গেছে।

ভারতের একজন গবেষক অমিত আওয়াস্থি বলেন, ইঁদুরদের খাবারে লবন দেওয়ার ফলে টিউমারের বৃদ্ধিতে পরিবর্তন দেখা যাচ্ছে এবং ক্যান্সারের আশঙ্কা অনেকাংশে হ্রাস পাচ্ছে। আমরা তাদের খাবারে পরিমিত এবং অপেক্ষাকৃত বেশি লবন দিয়ে গবেষনা করেছি এবং সেই গবেষনায় লবনের পরিমাণ বেশি থাকাটা টিউমারের বৃদ্ধি কমানো কিংবা টিউমারের আকার ছোট করায় ভূমিকা রাখছে।

এটিকে একটি যুগান্তকারী গবেষনা বলে মনে করেছেন অনান্য গবেষকরাও। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এটি মানুষের টিউমার কোষের বৃদ্ধি কমাতে এবং ক্যান্সারের পরিপূর্ণ নিরাময় ঘটাতে অধিকতর সাহায্য করবে।

  •  
  •  
  •  
  •