আজ থেকে বুস্টার ডোজের আনুষ্ঠানিক প্রয়োগ শুরু

নিউজ ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকার বুস্টার ডোজ আজ থেকে দেওয়া শুরু হচ্ছে। এর আগে গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া হলেও এবার নাগরিকদের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

আজ থেকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক শামসুল হক বলেন, বুস্টার ডোজ দিতে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে।আজ থেকেই বুস্টার ডোজ দেবে। যাদের প্রস্তুতি নেই, তারা কাল বা পরশু থেকে দেবে।

তিনি আরও বলেন, শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হবে।

এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নেবেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি হাসপাতালে আজ সকাল ১০টা থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি ৫ জনে ১ জন পাবেন বুস্টার ডোজের এসএমএস।

  •  
  •  
  •  
  •