নাটোরে ২০০ পিচ ট্যাবলেটসহ যুবক আটক
নাটোর প্রতিনিধি:
নাটোরে ২০০ পিচ এ্যামফিটামিন যুক্ত যৌন উত্তেজক ট্যাবলেটসহ তারিক হোসেন নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা মেহেদী তলা এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত তারিক সিরাজগঞ্জের উল¬াপাড়া থানাধীন জিকড়া পশ্চিম পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার একডালা মেহেদী তলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে রাজশাহী থেকে সিরাজগঞ্জ গামী সিএস পরিবহনের একটি বাসে তল্লাশী করা হয়। এসময় বাসের যাত্রী তারিক হোসেনের কাছে থাকা ২০০ পিচ এ্যামফিটামিন যুক্ত যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।

