সিকৃবিতে বিজয় দিবসে প্রদর্শিত হবে ‘শ্যামল ছায়া’
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আগামি ১৬ই ডিসেম্বর ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
জানা যায়, মহান বিজয় দিবসে সিকৃবি’র সাংস্কৃতিক সংগঠন বিনোদন সংঘের উদ্যোগে জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হূমায়ূন আহমেদ শ্যামল ছায়া প্রদর্শনের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল ৫ টায় এ প্রদর্শনী অনুষ্টিত হবে। আয়োজক সংগঠন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত হুমায়ুন আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র “শ্যামল ছায়া”। তার নিজের লেখা উপন্যাস অবলম্বনে বাংলাদেশের এই জনপ্রিয় সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ ২০০৪ সালে নির্মাণ করেন “শ্যমল ছায়া” চলচ্চিত্রটি।
যেখানে চলচ্চিত্রের ভাষায় তিনি তুলে ধরেছেন ১৯৭১ সালের কিছু মুক্তিকামী মানুষের কথা ও চেতনা, তাদের মর্মস্পর্শী জীবনকাহিনী, তাদের আনন্দ- বেদনা, হাসি-কান্না, দুঃখবোধ এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ।

