গাইবান্ধায় গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি:
জেলার সুন্দরগঞ্জ উপজেলায় গাছের শুকনা ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এনামুল হক (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজিবপুর (ডাঙ্গি) গ্রামের নানা আবুল হোসেনের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এনামুল হক সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামের আমির হোসেনের ছেলে। এনামুল সম্প্রতি ডাংঙ্গিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) পরীক্ষা সম্পন্ন করে।
স্থানীয়রা জানান, এনামুল তার বাবা-মার সঙ্গে দক্ষিণ রাজিবপুর (ডাঙ্গি) গ্রামের নানা আবুল হোসেনের বাড়িতে থেকে লেখাপড়া করছিল। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে একটি ইউক্লিপটাস গাছে উঠে শুকনা ডাল কাটছিল এনামুল। ডাল কাটার এক পর্যায়ে হঠাৎ করে ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যান এনামুল। এসময় এনামুল বুকে আঘাত পেয়ে গুরুত্বর আহত হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

