বিশ্ব সুন্দরী ২০১৫: স্পেনের মাইরিয়া লালেগিনা রয়ো
বিনোদন ডেস্ক:
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ২০১৫’র সেরা সুন্দরী নির্বাচিত হয়ে বিজয়ীর মুকুট জিতলেন স্পেনের সুন্দরী মাইরিয়া লালেগিনা রয়ো। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল এই বছরের গ্র্যান্ড ইভেন্টটি। অনুষ্ঠানটি চায়নার বিউটি ক্রাউন থিয়েটারে গতকাল অনুষ্ঠিত হয়।
গতবারের বিজয়ী সুন্দরী রোউলিন নতুন সুন্দরীকে মুকুট পরিয়ে সেরার খেতাবে ভূষিত করেন। এবারের পর্বের সবচেয়ে যোগ্য প্রতিযোগী মাইরিয়া ‘মিস স্পেন’ হয়ে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় অংশ নেন। ১১৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা সন্দরী নির্বাচিত হয়েছেন তিনি। দ্বিতীয় অবস্থানে মিস রাশিয়া এবং তৃতীয় অবস্থানে আছেন মিস ইন্দোনেশিয়া।
এবারে বিশ্ব সুন্দরী ‘মিস স্পেন’ মাইরিয়া লালেগিনা রয়ো একজন মেডিকেল ছাত্রী। ‘মিস ইউনিভার্স’ ও ‘মিস আর্থ’য়ের পাশাপাশি ‘মিস ওয়ার্ল্ড’ও এই বিশ্বব্যাপী সবচেয়ে প্রচারিত সৌন্দর্য প্রতিযোগিতা।

