কৃষিখাতে এসিআইর আধুনিক যন্ত্র

নিউজ ডেস্ক:

কৃষিখাতে টেকসই যান্ত্রিকীকরণ শীর্ষক আঞ্চলিক সেমিনার ও ৩৩তম সার্ক চার্টার দিবস উপলক্ষে কৃষিখাতের আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

১০ ডিসেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এরপর তিনি প্রদর্শনী প্রাঙ্গণ ঘুরে দেখেন।

প্রদর্শনীতে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি এসিআই মটরস্ লিমিটেড অংশগ্রহণ করে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ম্যানেজিং ডিরেক্টর ড. এফ এইচ আনসারী এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস।

এসিআইর স্টলে কৃষিকাজে প্রয়োজনীয় এসিআই মিনি কম্বাইন্ড হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ওয়াটার পাম্প এবং দেশীয় প্রযুক্তির যন্ত্রপাতি পাওয়ার থ্রেসার, সিডার প্রদর্শন করা হয়।

  •  
  •  
  •  
  •