নিম্নমানের ধান বীজ : ক্ষতিপূরণের দাবীতে রাস্তায় কৃষক

তানোর (রাজশাহী) প্রতিনিধি:

নিম্নমানের বোরো বীজ কিনে প্রতারিত হওয়ার ক্ষতিপূরণের দাবীতে রাস্তায় খালি ব্যাগ হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী তানোর উপজেলার কৃষকরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মুন্ডুমালা বাজার চত্বরে কৃষকরা ‘সাজ্জাদ-হাসান সীড’ নামক বীজ কোম্পানীর বিরুদ্ধে বীজের খালি ব্যাগ হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

জানা যায়, রাজশাহীর তানোর-গোদাগাড়ী উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার শতাধিক কৃষক এবার ‘সাজ্জাদ-হাসান সীড’ নামক বীজ কোম্পানীর বীজ কিনে প্রতারিত হয়েছে বলে কৃষকেরা স্থানীয় কৃষি কর্মকর্তা ও বীজ ডিলারদের অভিযোগ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোন ক্ষতিপূরণ না পেয়ে কৃষকরা রাস্তায় এ প্রতিবাদ সমাবেশ করেছে।

ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানান, স্থানীয় বাজার থেকে ১০ কেজি ওজনের ‘সাজ্জাদ-হাসান সীড’ নামক বীজ কোম্পানীর বীজের ব্যাগ ৬০০ টাকা করে কিনে বীজ বোপনের পদ্ধতি অনুসরণ করে বীজতলা তৈরি করা হয়েছিল। কিন্তু নিম্নমানের বীজের কারণে বীজে ট্যাক না আসাই তারা আর ওই বীজ ফেলতে পারিনি। ফলে তারা আর্থিকভাবে ক্ষতির পাশাপাশি সময় নষ্ট হয়েছে। তাই সাজ্জাদ-হাসান সীডের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।

উপজেলার সাদিপুর গ্রামের কৃষক ও কাউন্সিলর আমির হোসেন আমিন জানান, মুন্ডুমালা বাজারে এক ডিলালের কাছে ‘সাজ্জাদ-হাসান সীড’ নামক বীজ কোম্পানীর বীজ কিনেছিলেন। কিন্তু কেনা বীজ জাগ দেয়ার পরেও তার বীজে ট্যাক হয়নি। ফলে তার বীজের ১৪ হাজার টাকার সাথে ক্ষেতে হাল চাষসহ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এ কোম্পানীর বীজ কিনে শুধু কৃষক আমির হোসেন একাই নয় বরং উপজেলার ময়েনপুর আঠারোকুড়া গ্রামের কৃষক মোবারক হোসেন, আলিতলা গ্রামের আব্দুল হক, ইমাম মফিজুল, খালেক, রহমত শিতপুর গ্রামের কৃষক বাবুসহ কমপক্ষে ৫০ থেকে ৬০ জন কৃষকের এই কোম্পানীর বীজ বোপন করেও বীজে ট্যাক নেয়নি বলে অভিযোগ করেছেন।

এছাড়া গোদাগাড়ী উপজেলার ও নাচোল উপজেলার শত শত কৃষক এবার বোরো বীজ কিনে প্রতারিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে জেলার গোদাগাড়ীর ‘সাজ্জাদ-হাসান সীড’ নামক বীজ কোম্পানীর নির্বাহি পরিচালক হাসান আলী। তিনি জানান, গোদাগাড়ী ও তানোর উপজেলা কিছু কৃষকের বোরো বীজ ট্যাক নেয়নি বা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের কাছে তথ্য আছে। তাদেরকে আংশিক ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, তানোর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমসের আলী জানান, একাধিক কৃষকের অভিযোগের ভিক্তিতে তাদের বীজতলাই গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের অভিহত করা হয়েছে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •