কুড়িগ্রামে হেরোইনসহ যন্ত্রপাতি আটক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন, ন্যানো ওয়েট মেশিন, ব্লেন্ডার মেশিনসহ প্যাকেট ও সরঞ্জামাদি উদ্ধার করেছে ডিবি পুলিশ। আটককৃত হেরোইনসহ সরঞ্জামাদির মূল্য লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে এএসপি সার্কেল মাসুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের করিমের খামার এলাকার মিঞাপাড়ায় আলী আশরাফের (সাবেরী মিলন) বাড়ীতে অভিযান চালিয়ে বেড রুম থেকে হেরোইনসহ হেরোইন মাপা ও প্যাকেট করার মেশিন উদ্ধার করে। এ ঘটনায় বাড়ীর মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর সার্কেল (এএসপি) মাসুদুর রহমান জানান, মাদক আইনে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  •  
  •  
  •  
  •