গাইবান্ধায় গাছের সঙ্গে বাসের ধাক্কা নিহত ১, আহত ১৫

মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় উল্লাস পরিবহন নামে একটি যাত্রীবাহী নৈশ কোচ নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয় (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় কোচে থাকা অনন্ত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সামনে বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুমিল্লা-ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর-জলঢাকাগামী উল্লাস পরিবহনের একটি নৈশ কোচ রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা কলেজের সামনে পৌছিলে হঠাৎ করে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এসময় বাসে থাকা অনন্ত ১৫ নারী-পুরুষ আহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফুয়াদ রুহানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি।

  •  
  •  
  •  
  •