সাদুল্যাপুরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের শীতবস্ত্র বিতরণ

মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরের দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সামাজিক কর্মকান্ডে নিজেদের অবিচল রাখার লক্ষে যায়যায়দিনের জেজেডি ফ্রেন্ডস ফোরাম সাদুল্যাপুরের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে ১৬ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণের দ্বিতীয় পর্যায়ে বন্ধুদের আহবানে সাড়া দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের প্রভাষক ডা. সাকোয়াত হোসেন। সাদুল্যাপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে শুক্রবার সকালে এসব শীতবস্ত্র বিতরণ করেন সাদুল্যাপুর উপজেলা রিসোর্স সেন্টারের (ইউএফসি) ইন্সট্রাক্টর আবদুল মান্নান।

এ সময় ফোরামের সভাপতি মো. জাহিদ খাঁন, বন্ধু পলাশ কুমার সাহা, নিশাদ বস, সাগর, আশরাফুদৈৗলা মুন্না ও শুভঙ্কর শুভ কুমার উপস্থিত ছিলেন।

এরআগেও গত শুক্রবার দুপুরে যায়যায়দিনের জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সামাজিক কর্মকা-ে নিজেদের অবিচল রাখার লক্ষে ফোরামের সদস্যরা ধারাবাহিকভাবে আরো শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে।

তাই কর্মসূচিতে সমাজের সামর্থবান কেউ সহযোগিতা করতে চাইলে ফোরামের উপদেষ্টা অথবা সভাপতি/সম্পাদকের সঙ্গে ০১৭১৫৯১৭৪৩৮, ০১৭১৮৪০৯৮৯৫ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •