ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় আনসার কমান্ডার নিহত
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে মোটরসাইকলের ধাক্কায় আনসার প্লাটুন কমান্ডার মো. জাহাঙ্গীর নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঝিনাইদহ আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
তিনি রাজবাড়ী জেলার সদর উপজেলার আল্লাদীপুর গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়া’র ছেলে।
পুলিশ জানায়, সকালে আনসার ক্যাম্পের সামনের সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন প্লাটুন কমান্ডার এস এম জাহাঙ্গীর । পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদাহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকলের ধাক্কায় আনসার প্লাটুন কমান্ডার এস এম জাহাঙ্গীর (৫৯) নিহত হয়েছেন। প্রতিদিনের মতো সকালে হেটে ফেরার সময় আনসার ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হলে স্থানীয় জনগন তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

