‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ ঘোষণা

বিনোদন প্রতিবেদক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের ২৬ (ছাব্বিশ) টি শাখায় বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ প্রদানের ঘোষণা করেছে।

২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ ঘোষণা প্রদান করা হয়। চলুন জেনে নিই কারা পেলেন ‘জতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ :

আজীবন সম্মাননা: সৈয়দ হাসান ইমাম এবং রানী সরকার;

শ্রেষ্ঠ চলচ্চিত্র: মুরাদ পারভেজ (প্রযোজক), বৃহন্নলা;

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: মো. আশরাফুল আলম ওরফে আশরাফ শিশির (প্রযোজক), গাড়িওয়ালা;

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: জাহিদুর রহিম অঞ্জন, মেঘমল্লার;

শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্রে): ফেরদৌস আহমেদ, এক কাপ চা;

শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্রে): যৌথভাবে মৌসুমী (তাঁরকাটা) এবং বিদ্যা সিনহা মিম (জোনাকির আলো);

শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): ডা: এজাজ ইসলাম, তাঁরকাটা;

শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): চিত্র লেখা গুহ, ৭১ এর মা জননী;

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে: তারেক আনাম, দেশা দ্য লিডার;

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে: মিশা সওদাগর, অল্প অল্প প্রেমের গল্প;

শ্রেষ্ঠ শিশু শিল্পী: আবির হোসেন অংকন, বৈষম্য;

শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: মারজান হোসাইন জারা, মেঘমল্লার;

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ড. সাইম রানা, নেকাব্বরের মহাপ্রয়াণ;

শ্রেষ্ঠ গায়ক: মাহফুজ আনাম জেমস, দেশা দ্য লিডার (পতাকাটা খামচাতে কখনো আসে যদি…);

শ্রেষ্ঠ গায়িকা: যৌথভাবে রুনা লায়না, প্রিয়া তুমি সুখী হও (ও কালা অসময়ে বাজাও বাঁশি) এবং মমতাজ, নেকাব্বরের মহাপ্রয়াণ (নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর..);

শ্রেষ্ঠ গীতিকার: মাসুদ পথিক, নেকাব্বরের মহাপ্রয়ান (নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর…);

শ্রেষ্ঠ সুরকার: বেলাল খান, নেকাব্বরের মহাপ্রয়াণ (নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর…);

শ্রেষ্ঠ কাহিনিকার: মুরাদ পারভেজ, বৃহন্নলা;

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: সৈকত নাসির, দেশা দ্য লিডার;

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : মুরাদ পারভেজ, বৃহন্নলা;

শ্রেষ্ঠ সম্পাদক : তৌহিদ হোসেন চৌধুরী, দেশা দ্য লিডার;

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : মারুফ সামুরাই, তাঁরকাটা;

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : মোহাম্মদ হোসেন জেমী, বৈষম্য;

শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রতন পাল, মেঘমল্লার;

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা : কনক চাঁপা চাকমা, জোনাকির আলো;

শ্রেষ্ঠ মেকআপম্যান : আবদুর রহমান, নেকাব্বরের মহাপ্রয়াণ।

  •  
  •  
  •  
  •