জয়ের নায়ক জিয়া
স্পোর্টস ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে শেষ বলে মিমাংসা হওয়া ম্যাচে ধানমন্ডি জিতেছে ৩ উইকেটে।
শেখ জামালের সামনে লক্ষ্য ছিল ১৬৭ রানের। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১১ রানের। ম্যাচটি নিষ্পত্তি হয় শেষ বলে। ফরহাদ রেজার বলে এক রান নিয়ে শেখ জামালকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহরাওয়ার্দি শুভ।
শেখ জামালের জিয়াউর রহমান ৩৩ বলে ৫৩ রান করে আউট হলেও ৩৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন তানভির হায়দার। প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম ৪টি উইকেট নেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উই
কেটে ১৬৬ রান করে প্রাইম দোলেশ্বর। ইমরানুজ্জামান ৬৫ ও শামীম হোসেন ৪৯ রান করেন। শেখ জামালের জিয়াউর রহমান ও ইলিয়াস সানি ২টি করে উইকেট নেন।

