জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না মুশফিক

স্পোর্টস ডেস্ক:

আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না জাতীয় দলের অভিজ্ঞ ও অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিসিবিকে চিঠির মাধ্যমে জানিয়ে ছুটি নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

টানা ম্যাচের ধকল কাটাতে ওই সিরিজ থেকে ছুটি চেয়েছেন বলে জানা গেছে

চলতি মাসের ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা টাইগারদের। দলের সঙ্গে সফর করবেন মুশফিকও। খেলবেন টেস্ট ও ওয়ানডে সিরিজে। এরপরই দেশে ফিরবেন তিনি।

সফরে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

  •  
  •  
  •  
  •