মেসির জন্মদিনে চুয়াডাঙ্গায় আটা বিতরণ করলো ভক্তরা

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা খেলতে ব্যস্ত সময় পার করছেন বিশ্বসেরা আর্জেন্টাইন ফুটবলার লিওনাল মেসি। আজ ২৪ জুন এই ফুটবল জাদুকরের জন্মদিন। করোনার কারণে দিনটি হয়তো ঘটা করে এখনো পালন করেননি বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। করোনাভাইরাসের এই সময়ে হই-হুল্লোড় আর করবেনই বা কীভাবে।

তবে তার প্রতি কোটি ভক্তের ভালোবাসার বহিঃপ্রকাশ তো আর আটকে রাখা যায় না। মেসির থেকে কয়ক হাজার দূরে থেকেও চুয়াডাঙ্গার দামুরহুদায় মেসির জন্মদিন পালন করেছে তার কয়েকজন ভক্ত। লিওনেল মেসির ৩৪তম জন্মদিন উপলক্ষে তার এই ভক্তরা ৪০ কেজি আটা বিতরণ করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাসপাড়া যুবসমাজের আয়োজনে করোনাকালীন কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে এই আটা বিতরণ করা হয়।

দাসপাড়া যুব সমাজের উদ্যোগে আটা বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •