না ফেরার দেশে চিত্রনায়িকা দিতি

বিনোদন প্রতিবেদক:
দীর্ঘদিন অসুখে ভোগে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি। আজ রোববার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দিতির মৃত্যুর খবরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন শোবিজের বিভিন্ন অঙ্গনের মানুষ ও তার আত্মীয় স্বজনেরা। সেখানে দিতির পরিবারের মুখপাত্র হিসেবে গণমাধ্যমকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, ‌আজ এশার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

পরে দিতির মরদেহ নিয়ে যাওয়া হবে দিতির জন্মস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। সকালে আরেকটি জানাজা শেষে গ্রামের বাড়িতেই সমাহিত হবেন নন্দিত এই চিত্রনায়িকা।

তিবে দিতির মরদেহ বিএফডিসিতে নিয়ে যাওয়া হবে কি না সে বিষয়ে কিছু জানাতে পারেননি সুবর্ণা মুস্তাফা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কেউ আলাপ করেননি। সুতারাং এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

এ মুহুর্তে দিতির মরদেহ রয়েছে ইউনাইটেড হাসপাতালে। সেখানে গোসল দিয়ে জানাজার প্রস্তুতি নেয়া হচ্ছে।

দিতিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন রিয়াজ, চয়নিকা চৌধুরী, মৌসুমী, ওমর সানি, মুশফিকুর রহমান গুলজার, বাঁধনসহ আরো অনেকেই।

  •  
  •  
  •  
  •  

Tags: