ইভ্যালির চেয়ারম্যান গ্রেফতার!

নিউজ ডেস্কঃ ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। র‍্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা বলেন, অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির চেয়ারম্যান ও এমডিকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের বাসা থেকে বের করে আনা হবে।

বিস্তারিত আসছে…

  •  
  •  
  •  
  •  

Tags: