ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠান করার চেষ্টা করা হবে

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সদ্য গঠিত বোর্ডের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সোমবার (১৮ অক্টোবর) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি মাত্র খবর পেলাম আমাকে চেয়ারম্যান করা হয়েছে। এখনো আমি জিনিসটা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কমিটির অন্য যে চারজন সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে […]

» Read more

ই কমার্সে গ্রাহকের অর্থ ফেরত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থপাচার বিষয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটে তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী গ্রাহকদের অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন এবং ইভ্যালি ও ই-অরেঞ্জের দুজন গ্রাহকের পক্ষে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন […]

» Read more

ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তর করা যাবে না

নিউজ ডেস্কঃ গ্রাহক ঠকানোর অভিযোগে আলোচিত ই-কমার্স কোম্পানি ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেছে হাই কোর্ট। এক গ্রাহকের আবেদনে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আদেশে বলা হয়, বিক্রি, হস্তান্তর বা অন্য কোনো উপায়ে ইভ্যালির সম্পদে কেউ হাত দিতে পারবে না।

» Read more

আবারও রিমান্ডে রাসেল দম্পতি

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রাসেলের স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ আদেশ দেন। এদিন গুলশান থানার প্রতারণার মামলায় তিন দিনের রিমান্ড […]

» Read more

রাসেলকে জামিন দিলে গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে

অর্থনীতি ডেস্কঃ ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) ছিল রিমান্ডের প্রথম দিন। রিমান্ডে যা বললেন ইভ্যালির রাসেল এ দিনের জিজ্ঞাসাবাদে কোনো টাকা আত্মসাৎ করেননি বলে দাবি করেছেন মোহাম্মদ রাসেল। বলেন, গ্রাহক জেনেবুঝেই পণ্য অর্ডার করেছে, যারা ডেলিভারি পায়নি ভবিষ্যতে […]

» Read more

‘হোম অফিস’ পদ্ধতিতে চলবে ইভ্যালির কার্যক্রম

অর্থনীতি ডেস্কঃ এক জরুরী নোটিশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইভ্যালির কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়েছে। এছাড়া ‘হোম অফিস’ পদ্ধতিতে ইভ্যালির সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ইভ্যালি। এটি হুবহু নিচে তুলে ধরা হলো। ‘সম্মানিত গ্রাহক এবং সেলার, আপনাদের জন্যই আমাদের সকল আয়োজন। […]

» Read more

ইভ্যালি নিয়ে যা বললেন তাহসান

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে, এই প্রতিষ্ঠানের সঙ্গে আপাতত কোনো সম্পর্ক নেই বলে জানালেন তাহসান খান। জানা গেছে, গেল ১০ মার্চ অনলাইনে ইকমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’র ‘ফেইস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) ঘোষণা করা হয় তারকা শিল্পী তাহসান খানকে। পরের মাস থেকে প্রতিষ্ঠানটির […]

» Read more

ইভ্যালি সম্পর্কে র‍্যাবের ব্রিফিংয়ে যা বলা হল

নিউজ ডেস্কঃ ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল পদাধিকারবলে নিজেরা মাসিক ৫ লাখ টাকা করে বেতন নিতেন বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, তারা কোম্পানির অর্থে ব্যক্তিগত দুটি দামি গাড়ি (রেঞ্জ রোভার ও অডি) ব্যবহার করেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় […]

» Read more

ইভ্যালির টাকা সরকারকেই ফেরত দিতে হবে

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইভ্যালি ও ই-অরেঞ্জের কারণে যারা প্রতারিত হয়েছেন, সরকারকে তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় তিনি […]

» Read more

ইভ্যালির চেয়ারম্যান গ্রেফতার!

নিউজ ডেস্কঃ ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। র‍্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। ওই কর্মকর্তা বলেন, অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির চেয়ারম্যান ও এমডিকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। […]

» Read more
1 2