‘হোম অফিস’ পদ্ধতিতে চলবে ইভ্যালির কার্যক্রম

অর্থনীতি ডেস্কঃ এক জরুরী নোটিশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইভ্যালির কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়েছে।
এছাড়া ‘হোম অফিস’ পদ্ধতিতে ইভ্যালির সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ইভ্যালি। এটি হুবহু নিচে তুলে ধরা হলো।

‘সম্মানিত গ্রাহক এবং সেলার,
আপনাদের জন্যই আমাদের সকল আয়োজন। আর তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায়, আপনাদের সর্বোচ্চ সেবা দেয়ার লক্ষ্যে, ১৮ সেপ্টেম্বর ২০২১ রোজ শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইভ্যালি এমপ্লয়িগণ নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন। ‘হোম অফিস’ পদ্ধতিতে ইভ্যালির সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান থাকবে। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য।
ইভ্যালির উপর আস্থা রাখুন, পাশে থাকুন।
আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।’

  •  
  •  
  •  
  •  

Tags: