বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্রিকেট স্টেডিয়ামে, ২৬ জানুয়ারি, বুধবার, স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে- অন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি আয়োজন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ।
উক্ত খেলায় ফাইনালে দুই প্রতিপক্ষ হিসেবে অংশ নেয় বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (উত্তর) এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দক্ষিণ)। প্রথমে ব্যাট করতে নেমে বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দক্ষিণ) ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৬ রান এবং এর বিপরীতে খেলতে নেমে মাত্র ৬৪ রানেই অলআউট হয়ে যায় বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (উত্তর)। ফলশ্রুতিতে খুব সহজেই জয়লাভ করে বিপক্ষ দল। উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিক্রয় ও বিতরণ- দলের সুমন।
উক্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: রফিকুল ইসলাম- প্রধান প্রকৌশলী, বিতরণ কেন্দ্রীয় অঞ্চল, বিউবো, ময়মনসিংহ; বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকৌশলী মো: জসিম উদ্দিন- তত্ত্বাবায়ক প্রকৌশলী, পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১, বিউবো, ময়মনসিংহ। খেলাটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল সবুজবাংলাদেশ24.কম।

