দ্বিতীয় দিনও অবিক্রীত সাকিব

ক্রীড়া ডেস্ক: আইপিএলে দ্বিতীয় দিনেও কোনো দলে নাম উঠেনি সাকিব আল হাসানের। আজও আইপিএলের কোনো দল কেনেনি তাকে।

প্রথম দিন ২ কোটি রুপিতে নিলামে নাম উঠেছিল সাকিবের। দ্বিতীয় দিনও একই ভিত্তিমূল্যে তাকে নিলামে ওঠানো হয়। তবে এদিনও আগের দিনের মতো তাকে কেনার জন্য কোনো দল বিড করেনি।

আইপিএলের নিলামের দ্বিতীয় দিন দুপুর ১টা পর্যন্ত দামি অলাউন্ডারদের মধ্যে সবার শীর্ষে রইলেন লিভিংস্টোন। ইংল্যান্ডের এ তারকা জায়গা করে নিয়েছেন প্রথম স্থান। তাকে ১১ কোটি ৫০ লাখ রুপি দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস।

নিলামের প্রথম দিন শ্রীলঙ্কার হাসারাঙ্গাকে ১০ কোটি ৭৫ লাখে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভিত্তিমূল্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার দাম ধরা হয়েছিল এক কোটি রুপি। তবে শেষ পর্যন্ত তাকে কিনতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খসাতে হয় বেঙ্গালুরুকে।

  •  
  •  
  •  
  •