ছেলেটি ভীষণ কেয়ারলেস ছিল!

বিনোদন প্রতিবেদক:
‘সরি দীপান্বীতা’ খ্যাত নাট্য নির্মাতা স্বরাজ দেব এবার ‘ছেলেটি ভীষণ কেয়ারলেস ছিল’ নামের একটি নাটক নির্মাণ করেছেন। কিছুদিন আগে নাটকটির ‘কি এমন হয়’ গানটির প্রোমো রিলিজ হয়েছে যা সকলকে মুগ্ধ করেছে।

নাটকটি প্রসঙ্গে স্বরাজ দেব বলেন, ‘এটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট, নাটকটি নিয়ে আমি অনেক আশাবাদি। আমি আশা করছি এই নাটকটি ‘সরি দীপান্বিতা’র মত সাড়া ফেলবে।’

ছেলেটি ভীষণ বেখেয়ালি স্বভাবের। তবে বেখেয়ালী হলে কি হবে আবেগটা বলা চলে একটু বেশিই। অ্যাজমার মত কষ্টকর অসুখে ভোগার পরও ইনহেলারটা সাথে রাখতে ভুলে যান এ তিনি। তবে তার ভালবাসার মেয়েটি কিন্তু বাস্তববাদী। তবে তিনিও ছেলেটিকে প্রচন্ড ভালোবাসেন। এই আলাদা স্বভাবের দুজন মানুষ ভালোবাসার এক সূতায় গাঁথা পড়েন। এই গল্পটা ‘ছেলেটি ভীষণ কেয়ারলেস ছিল’ শিরোনামের একক নাটকের। এতে বেখেয়ালি স্বভাবের চরিত্রে দেখা যাবে নিশোকে। এমনটাই জানিয়েছেন এ নাটকের পরিচালক স্বরাজ দেব।

‘ছেলেটি ভীষণ কেয়ারলেস ছিল’ অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, অ্যালেন শুভ্র, অভিনেত্রী অপর্না এবং সাবেরী আলমসহ অনেকেই।

নির্মাতা আরো জানালেন, খুব শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারে আসবে।

  •  
  •  
  •  
  •  

Tags: