অনুষ্ঠিত হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তন

বাকৃবি প্রতিনিধি:

অনুষ্ঠিত হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন। ১২ ফেব্রুয়ারি (রবিবার) বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে (কেন্দ্রীয়খেলার মাঠ) সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদের অনুপস্থিতিতে তাঁর অনুশাসন অনুযায়ী  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী . মো আব্দুর রাজ্জাক এমপি।

সকাল ১১ টায় মূল প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে যাত্রা করে সমাবর্তন ভেন্যুতে প্রবেশ করেন চ্যান্সেলর সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সকলের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর পবিত্র কোরআন, গীতা, বাইবেল ত্রিপিটক থেকে পাঠ করা হয়। পবিত্র গ্রন্থ পাঠের পর সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কৃষিমন্ত্রী . মো. আব্দুর রাজ্জাক।

এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর .লুৎফুল হাসান।

এরপর প্রফেসর .সাইফুল হোসেনের সভাপতিত্বে স্নাতক  ডিগ্রি প্রদান পর্ব অনুষ্ঠিত হয়। সর্বমোট ৬১২১ জন শিক্ষার্থীকে স্নাতকডিগ্রী প্রদান করা হয়। তার মধ্যে ভেটেরিনারি অনুষদের ৯২৭ জন, কৃষি অনুষদের ২০৩৮ জন, পশুপালন অনুষদের ৯২২ জন, কৃষি অর্থনীতি থেকে ৭১৬ জন,কৃষি প্রকৌশল হতে ৩৬৩, ফুড ইন্জিনিয়ারিং থেকে ২২৪ জন এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ হতে৮৮৮ জন স্নাতককে ডিগ্রি প্রদান করা হয়।

এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তিনি বলেন, সমাবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শেখর আধুনিক সমাজের সাথে সম্পর্ক তৈরি করে। তাই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সবশেষে সমাবর্তনের সভাপতি হিসেবে কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক তার বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের কৃষিতে উন্নয়নের এই সফলতা সারা পৃথিবীতে সমাদৃত। এই কৃতিত্ব কৃষিবিদ এবং আমাদের কৃষকদের। এছাড়া করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কৃষিতে যে নতুন চ্যালেন্জ তৈরি হয়েছে তা মোকাবেলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নতুন সিলেবাস ও একাডেমিক কারিকুলাম ব্যবস্থা চালু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  •  
  •  
  •  
  •