প্রথম নারী কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক আমিনা পারভীন
নিউজ ডেস্ক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন।
রোববার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-১৯৮৭ এর ১৪ (১) অনুযায়ী অধ্যাপক আমিনা পারভীনকে চার বছরের জন্য কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হলো।
নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক আমিনা পারভীন বলেন, ‘কোষাধ্যক্ষ পদটি আমার জন্য একটি বড় দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণের জন্যে আমি সম্ভাব্য সবকিছু করতে সচেষ্ট থাকব। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।’
তাকে এ দায়িত্ব অর্পণের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

