পুকুরে ডুবে জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জামিলুর রহমান জিসান নামের এক শিক্ষার্থীর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তিনি প্রত্নতত্ত্ব বিভাগের ৪৪ তম ব্যাচের ছাত্র।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক কাবের পুকুরে এ ঘটনা ঘটে। এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কাদের নাজিম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। জিসানের বন্ধুরা জানান, বৃষ্টি হওয়ায় আমরা বন্ধুরা মিলে ভিজতে বের হই। শিক্ষক ক্লাবের পুকুরে নেমে সাঁতার কাঁটতে থাকি। কয়েকবার পুকুরের এপার থেকে ওপারে যাতায়াত করি। তৃতীয় বারের সময় পুকুরের মাঝখানে এসে সে হাবুডুবু খেতে থাকে। আমরা ভাবি সে ঠাট্টা করছে।

আমরা পুকুরের কিনারায় আসতে আসতেই সে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাই। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। জিসানের বাড়ী কিশোরগঞ্জ জেলার চট্টগ্রাম বলে জানা যায়। তিনি মিরপুরে থাকতেন।

  •  
  •  
  •  
  •