নান্দাইলের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রী কলেজে বৃক্ষরোপান
ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষার্থীদের কল্যানমূলক ও অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’র ময়মনসিংহ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজ, নান্দাইল, ময়মনসিংহ টিউটোরিয়াল সেন্টারে বৃক্ষরোপণ করা হয়েছে।
শুক্রবার (২৭ মে ২০১৬) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ এলাকায় বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাউবি’র বিএ/বিএসএস প্রোগ্রামের সমন্বয়ক ও কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল জনাব মাহমুদুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির আহ্বায়ক জনাব মোঃ নূরুল ইসলাম, এইচএসসি প্রোগ্রামের সমন্বয়ক জনাব মোঃ কামরুল হুদা, উপদেষ্টা জনাব মোঃ সাইমুল হক, টিউটোরিয়াল সেন্টারের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, বৃক্ষরোপণ অনুষ্ঠানে ময়মনসিংহ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আঞ্চলিক কমিটির আহ্বায়ক জনাব মোঃ নূরুল ইসলাম ঔষধি গাছের চারা, বিভিন্ন জাতের ফলের চারা এবং কাঠের চারাসহ প্রায় ১০০টি চারা প্রদান করেন।


