রাবিতে বিশ্ব ডিএনএ দিবস পালিত
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ডিএনএ দিবস। এ উপলক্ষে রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স কনফারেন্স রুমে একটি সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান এ কথা বলেন। এমনকি তিনি ডিএনএ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
এ সময় সেমিনারে প্রধান্ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, সেমিনারে চেয়ার হিসাবে উপস্থিত ছিলেন রাবি বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপ এর আহ্বায়ক প্রফেসর ড.নূরুল হক মোল্লা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো: মিজানুর রহমান।
সেমিনারে বক্তারা বলেন, গবেষণার ক্ষেত্রে প্রযুক্তি অগ্রগণ্য ভূমিকা পালন করে। ডিএনএ প্রযুক্তিগত গবেষণার জন্য বায়োইনফরমেটিক্স এবং তত্ত্বীয় গবেষার জন্য অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। তারাই অংশ হিসেবে বিজ্ঞান গবেষণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। বিশ্বকে টিকিয়ে রাখতে প্রযুক্তিগত গবেষণার বিকল্প নেই।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন উপ-উপাচার্য। উদ্বোধন শেষে র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সেমিনারে মিলিত হয়।
উল্লেখ্য যে, বিশ্ব ডিএনএ দিবসটি ছিল ২৫ এপ্রিল। কিন্তু ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকান্ডের কারণে ২৫ এপ্রিল দিনটি উদযাপিত না হয়ে ১২ জুন দিবসটি পালিত হয়।

