গবিসাসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রিফাত মেহেদী, গণবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪জুন) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যলয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাসুদ আজীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফিউল্লাহ (ইত্তেফাক), অর্থ সম্পাদক মতিউর রহমান (সকালের খবর) ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গবিসাসের উপদেষ্টা ওমর ফারুক সোহান, আব্দুল্লাহ আল কাউসার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবিসাসের সাধারণ সম্পাদক মেহেদী তারেক। এসময় গণ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

  •  
  •  
  •  
  •