ঈদে রাজশাহী থেকে চলবে নতুন লাল-সবুজ ট্রেন
রাজশাহী প্রতিনিধি:
এবার ঈদে ঢাকা-রাজশাহী রুটে চলবে নতুন এবং দ্রুত গতির লাল-সবুজ ট্রেন। অত্যাধুনিক এসকল ট্রেনে রয়েছে উন্নতমানের আসন ব্যবস্থা, শীততাপ নিয়ন্ত্রিত কামরা এবং প্রতি কামরায় নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা। শনিবার রাতে রাজশাহী রেলস্টেশনে পাড়ি জমান নতুন এই ট্রেন। পতাকা রঙের এসব ট্রেন আগামী ২৫ জুন চলা শুরু করবে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ।
রাজশাহীসহ দেশের অন্যান্য ব্রডগেজ লাইনেও চলাচল করবে লাল-সবুজে রাঙানো ট্রেন। এসকল ট্রেন ভারত ও ইন্দোনেশিয়া থেকে আমদানী করা হচ্ছে। অর্থায়ন করছে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিপি) ও ভারত সরকার। বিশেষ এ ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
এছাড়াও চলমান পদ্মা, ধূমকেতু এবং সিল্কসিটি ট্রেনের সমস্ত কোচ পরিবর্তন করে দেওয়া হবে নতুন কোচ। এসকল ট্রেনে কোচের সংখ্যা বাড়ানো হবে ১২ টি পর্যন্ত। যার ফলে ট্রেনে যাত্রী বসার জন্য সিট সংখ্যা ৬০০-৭০০ থেকে বেড়ে দাঁড়াবে ১০০০-১২০০ টিতে।
রাজশাহী-ঢাকা রুটে নতুন বিরতিহীন ট্রেন চালু করা হবে বলে নিজের ফেসবুক পোস্টে জানান পররাষ্ট্র পতিমন্ত্রী শাহরিয়ার আলম। এক্ষেত্রে বঙ্গবন্ধু সেতুর সীমাবদ্ধতার কথাও বলেন তিনি। এবার ঈদে বিশেষ ট্রেন চালুর জন্যও কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

