লাকসামে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

নিউজ ডেস্ক:

আজ বুধবার কুমিল্লার লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

তিনি জানান, লাকসাম পৌর শহরের বাইপাস গরুর বাজারে ড্রেনের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি খনন করার সময় স্থানীয় লোকজন মর্টার শেলটি দেখতে পায়।

খবর পেয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান মর্টার শেলটি উদ্ধার করেন। এটি ১৩ ইঞ্চি ব্যাসের ও ১৬ ইঞ্চি লম্বা একটি মর্টার শেল।

ওসি মেজবাহ উদ্দিন আরো বলেন, প্রাথমিক ধারণা থেকে বলা যায়, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে। মর্টার শেলটি নিষ্ক্রিয় করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ দলকে চিঠি দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •