তিন দিনের টানা বর্ষণে তানোরে শেষ মুহূর্তে ব্যবসায়ীদের মাথায় হাত ব্যাপক লোকসানের শঙ্কা
তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে গত তিনদিন ধরে মৌসুমী টানা বর্ষণে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে ব্যবসায়ীরা। চলতি ঈদ মৌসুমকে সামনে রেখে উপজেলার বিপনীবিতানগুলোতে পর্যাপ্ত ক্রেতা সমাগম না থাকায় ঈদ বাজারের শেষ মুহূর্তে এসে কপালে হাত ঠেকেছে বিক্রেতাদের। ফলে ব্যাপক লোকসানের শঙ্কায় দিন পার করছেন প্রত্যেক দোকান মালিকরা।
সোমবার উপজেলার মুন্ডুমালা, গোল্লাপাড়া, তালন্দ, বিল্লি, কালিগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দিনব্যাপী টিপটিপ বৃষ্টির মাজে ক্রেতা শূন্য অলস সময় কাটাচ্ছে প্রায় অধিকাংশ ব্যবসায়ীরা।
এসময় গোল্লাপাড়া বাজারের মসজিদ মার্কেটের ছিটকাপড় ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ জানান ঈদকে সামনে রেখে সম্প্রতি তিনি যে পরিমান মাল তুলেছেন তিনদিনের লাগাতার বৃষ্টিতে ক্রেতা শূন্যের কারণে তাঁর সিকি ভাগও বিক্রি করতে পারছেননা বলে জানান তিনি।
এছাড়াও তানোর বাজারের প্রদীব সুপার মার্কেটের গামেন্টেন্স কাপড় ব্যবসায়ী তহিদুল ইসলাম এবং থানার মোড়ের কসমেটির্কস ব্যবসায়ী মকবুল জানান, একই অবস্থা তাদের। বৃষ্টির কারনে ক্রেতা শূন্য অবস্থায় অলস সময় কাটাচ্ছে তারাও।
আষাঢ়ে বর্ষণের ফলে ভুক্তভোগী উপজেলার অনেক ব্যবসায়ীরা এ প্রতিবেদকে জানান, অনেকেই ঋণ নিয়ে তাদের নিজনিজ দোকানে মাল তুলেছেন তারা কিন্তু গত তিন দিনের টানা বর্ষণে পর্যাপ্ত ক্রেতা মিলছেনা উপজেলার মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে। যার ফলে এবার ঈদ মৌসুমের শেষ মুহূর্তে এসে প্রকৃতির বিরুপ প্রভাবের কারণে ব্যাপক লোকসানের আশঙ্কা করছে সকল স্তরের ব্যবসায়ীরা বলে জানান তারা।

