সাদুল্যাপুরে ২৫ বস্তা নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী আটক
জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ২৫ বস্তা পলিথিন (শপিং ব্যাগ) উদ্ধার করেছে পুলিশ। এসময় আজাদুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার করা পলিথিনের আনুমানিক মুল্যে প্রায় দেড় লাখ টাকা।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজার থেকে বৃহস্পতিবার দুপুরে এসব পলিথিন উদ্ধার করা হয়।
আটক আজাদুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ধাপেরহাট বাজারে গালামালের ব্যবসা করেন।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ধাপেরহাট বাজারের পাশের রাস্তায় কয়েক বস্তা অবৈধ্য পলিথিন পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে ধাপেরহাট বাজারের ব্যবসায়ী আজাদুল ইসলামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তী মোতাবেক বাজারের ভাড়া গুদাম ঘর থেকে ২৫ বস্তা অবৈধ্য পথিলিন (শপিং ব্যাগ) উদ্ধার করা হয়। উদ্ধার করা পলিথিনের বাজার মূল্যে আনুমানিক দেড় লাখ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
এ ঘটনায় ব্যবসায়ী আজাদুল ইসলামের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

