চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত বছরের ২০ জুলাই মোহাম্মদ আলমগীর টিপুকে সভাপতি এবং এইচ এম ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে এ কমিটি স্থগিত করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে ২৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, প্রচার সম্পাদক পদে ৪ জন, দফতর সম্পাদক পদে ৪ জনসহ বিভিন্ন পদে ২০১ জন স্থান পেয়েছেন।

