জীবনী নিয়ে ছোট পর্দায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা

খেলাধুলা ডেস্ক:

ডিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, ‘আমার জীবনের একটি মাস থেকেই ১০০ পর্ব বানানো যাবে। আমি যা করেছি, তা কল্পনাকেও হার মানায়।’ সেই পথেই হাটছেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিজের জীবনী নিয়ে আসছেন টেলিভিশনের পর্দায়।

ম্যারাডোনাকে নিয়ে আগেও অনেক চলচিত্র তৈরি হয়েছে। লেখাও হয়েছে দিস্তার পর দিস্তা। এবার আর পূর্ণদৈর্ঘ্য চলচিত্র নয়। ছোট পর্দায় সিরিজ নামাতে যাচ্ছেন ম্যারাডোনা। নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আর্জেন্টাইন টিভি চ্যানেল তেলেফে কর্তৃপক্ষই ম্যারাডোনার জীবন নিয়ে একটি সিরিজ করবে বলে স্থির করেছে। সবার কথা মাথায় রেখেই ফুটবল কিংবদন্তীকে নিয়ে সিরিজটি বানানো হচ্ছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে ম্যারাডোনার সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে। তবে সিরিজটির কবে কখন থেকে নির্মাণ করা হবে কিংবা কখন থেকে প্রচার করা হবে- এ বিষয়ে বিশেষ কিছু এখনও জানা যায়নি।

ফুটবল কিংবদন্তি’র জীবনীকে টিভির পর্দায় তুলে আনার চ্যালেঞ্জটা টের পাচ্ছেন প্রযোজক তেলেফের পরিচালক টমাস ইয়াঙ্কেলেভিচও। বললেন, ‘আমরা একটি অসাধারণ, অভূতপূর্ব প্রোডাকশনের পরিকল্পনা হাতে নিয়েছি। এ লক্ষ্যে আমরা পার্টনারও খুঁজতে শুরু করেছি। আমরা আশা করছি, এমন একটি প্রোডাকশন রিলিজ করবো, যার কোন সীমানা থাকবে না।’

  •  
  •  
  •  
  •  

Tags: