তানোরে আউস ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) সংবাদদাতা:
রাজশাহীর তানোরে উন্নত আউস ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার পৌর সদরের গোল্লাপাড়া গ্রামে কৃষক নূর মোহাম্মদের ক্ষেতে স্থাপিত ব্রিধান-৪৮ ও নতুন উদ্ভাবিত সরু জাতের ধানের ফসল কর্তন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার নুরুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আলতাফ হোসেন, জেলা পরিসংখ্যান তদন্ত(এসআই) আনারুল ইসলাম, উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী(জেএসএ) রফিকুল ইসলাম, চেইনম্যান গোলাম রাব্বানী প্রমুখ।

সভায় এলাকার ৪০ জন কৃষক-কৃষাণী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফসল কর্তন ও মাড়াই ঝাড়াই করে ব্রি-ধান ৪৮ এ বিঘা প্রতি ১৮ মণ ও উপজেলার আর্দশ কৃষক নূর মোহাম্মদের নতুন উদ্ভাবিত উন্নত জাতের সরু ধানের বিঘা প্রতি ১৩ মণ করে ধান পাওয়া যায়।

  •  
  •  
  •  
  •