লালপুরের কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে চাষী পর্যায়ে উন্নতমানের ডাল,তৈল ও পেয়াজ বীজ উৎপাদন , সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার সকালে গোপালপুর কৃষি প্রশিক্ষন কেন্দ্রে এই কর্মসূচী অনুষ্ঠিত হয় । এই সময় কৃষকদের মাঝে বক্তব্য রাখেন নাটোর জেলা অফিসের উপ-পরিচালক নূর আকবর , লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম খাঁন প্রমুখ । প্রশিক্ষন কর্মসূচিতে ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন ।

  •  
  •  
  •  
  •  

Tags: