সাঁওতালদের ধান কাটা শুরু

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে রোপন করা সাঁওতালদের ধান কাটা শুরু হয়েছে।

হাইকোর্টের নির্দেশে অবশেষে বৃহস্পতিবার দুপুর থেকে চিনিকলের শ্রমিকের সহায়তায় মেশিন দিয়ে ধান কাটা শুরু হয়।

রংপুর চিনিকল কর্তৃপক্ষ জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশে একটি দল উপস্থিততে মিলের শ্রমিকে সহায়তায় ধান কাটা হচ্ছে। ধান কাটার সময় সেখানে কোন সাঁওতালদের দেখা যায়নি। তবে সাঁওতালদের দাবি, খামারের চারপাশ কাটা তারের বেড়া থাকায় তার ধান কাটার সিধান্ত নেয়নি। কাটা তার খুলে দিলে তারা ধান কেটে নিত।

ধান কাটার জমিতে উপস্থিত থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, রাজস্ব) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চত করে জানান, হাইকোর্টের নির্দেশ দেওয়া পর ধান কাটার জন্য সাঁওতালদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসন কয়েকবার কথা বলেন। কিন্তু তারা ধান কাটার কোন সিদ্ধান্ত দেয়নি। ফলে জমির ধান কাটার উপযোগি হওয়ায় মিলের শ্রমিক দিয়ে ধান কাটা হচ্ছে। ধান কাটা শেষ হলে তালিকা তৈরী করে সাঁওতালদের ধান বুঝিয়ে দেওয়া হবে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল হান্নান জানান, শৃঙ্খলভাবে ধান কাটতে প্রশাসনের পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে।

রংপর চিনিকলের উপজ ব্যবস্থাপক (অর্থ) মো. নাজমুল হুদা জানান, ৩০ নভেম্বরের মধ্যে ধান কাটার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে সুষ্ঠভাবে ধান কাটা শুরু হয়েছে। তালিকা অনুযায়ী সাঁওতালদের ধান বুঝিয়ে দেওয়া হবে। আর ধান তারা নিতে না চাইলে আদালতের মাধ্যমে তা সুরহা করা হবে।

  •  
  •  
  •  
  •