দিনাজপুরে কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় ঋণ বিতরণ কার্যক্রম শুরু

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ

দিনাজপুরে কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় রংপুর বিভাগের ৩৭টি বাণিজ্যিক ব্যাংক আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

দিনাজপুরের বাশের হাটস্থ ব্রাক প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে ব্যাংকার ও উদ্যোক্ততা মতবিনিময় সভা এবং কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে রংপুর বিভাগের ৩৭টি বাণিজ্যিক ব্যাংক কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় ৩৭৪ জন উদ্যোক্তার মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন।

এুল আলোচক ছিলেন,বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার স্বপন কৃমার রায়। বক্তব্য রাখেন,রংপুর অঞ্চলের সোনালী ব্যাংক ম্যানেজার মেজবাহ উদ্দিন, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধূরীসহ অন্যরা।

  •  
  •  
  •  
  •