দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর মাঠ দিবস
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। নদিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফা নগরে সোমবার বিকেলে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার।
আরডিআরএস বাংলাদেশ ও হারভেষ্ট প্লাসের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক ড. মাহবুবুর রহমান, হারভেষ্ট প্লাসের কর্মকর্তা রুহুলল আমিন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার ভিপিডি শরিফুল ইসলাম,আরডিআরএস-বাংলাদেশের সহকারী কৃষি সমন্বয়কারী মাহবুবুল আলম,আরডিআরএস এর কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন,নাফা নগর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান আব্দুর রউফ,কৃষক আব্দুল মান্নান ও কৃষানি শামসুন নাহার।
বক্তারা বলেন,বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট কর্তক উদ্ভাবিত এ ধানের ভাত গর্ভবতী মা ও শিশুসহ মানুষের শরীরের জিংকের অভাব মেটাতে সক্ষম। স্বল্প সময়ে এ ধানের ফসল ঘরে তুলে একই জমিতে অন্যান্য রবি ফসল আবাদ করে কৃষক লাভবান হতে পারবে। জিংকের অভাব মেটাতে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরন ও আবাদের সম্প্রসারন বাড়াতে সরকারী বেসরকারী আয়োজনে দেশব্যাপী চলছে নানান উদ্দ্যোগ।
আলোচনার আগে অতিথিবৃন্দ মাঠ পরিদর্শন ও জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর ফসল কর্তন করেন।

