দিনাজপুরে উচ্চ ফলনশীল জাতের তেজ গোল্ড ধানের মাঠ দিবস
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জে উচ্চ ফলনশীল জাতের অ্যারাইজ তেজ গোল্ড ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মাহেরপুর মোড়ে বুধবার বিকেলে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান কৃষক খাদেমুল নবী বাদল চৌধূরী। কৃষক সাইফুল ইসলামসরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষক জিয়াউর রহমান জিয়া ও বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কৃষি উন্নয়ন ব্যবস্থাপক মেহেদী হাসান।
বক্তরা জানান, ব্লাষ্ট ও পাতা পোড়া রোগ প্রতিরোধী এ ধান চাষে তেমন সার ও সেচের প্রয়োজন হয় না। এ ধানের তৈরী চালের ভাত মিষ্টি ও সুগন্ধী। খেতে সুস্বাদু। বিঘা প্রতি ফলন হয় ৪০ থেকে ৪৫ মন।
আলোচনার আগে কৃষক জিয়াউর রহমান জিয়া’র উচ্চ ফলনশীল জাতের অ্যারাইজ তেজ গোল্ড ধানের ক্ষেত পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

