দিনাজপুরে ছাদ কৃষি উদ্বোধন করলেন বিএডিসি’র চেয়ারম্যান নাসিরুজ্জামান

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকেঃ 

দিনাজপুরে সরকারী দপ্তরের ছাদে আনুষ্ঠানিকভাবে ছাদ কৃষি উদ্বোধন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি’র চেয়ারম্যান নাসিরুজ্জামান।

দিনাজপুর শহরের পুলহাটস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি’র বীজ কন্ট্রাক্ট এগ্রো অফিসের ছাদে রোববার বিকেলে অনুষ্ঠানিকভাবে তিনি এ ছাদ কৃষি উদ্বোধন করেন। এ ছাদে দেশী-বিদেশী প্রায় অর্ধ শতাধিক ফলের গাছ লাগানো হয়েছে। এ সময় বিএডিসি’র দিনাজপুর অঞ্চলের সার বিপনের যুগ্ম পরিচালক আ.ফ.ম আফরোজ আলম,পাট বীজ খামারের যুগ্ম পরিচালক মোফাজ্জল হোসেন, বীজ কন্ট্রাক্ট এগ্রো’র উপ-পরিচালক মো.মোজাফফর হোসেন, চুক্তিবদ্ধ কৃষক মো.মতিয়ার রহমান মতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি ছাদ কৃষি’র প্রযুক্তিগত পরামর্শ দেন।

বিএডিসি’র চেয়ারম্যান নাসিরুজ্জামান পরে চুক্তিবদ্ধ চাষীদের সাথে মতবিনিময় করেন। আদর্শ কৃষক মতিয়ার রহমান মতি চুক্তিবদ্ধ চাষীদের বিভিন্ন বিষয় ও সমস্যা তুলে ধরেন। বিএডিসি’র চেয়ারম্যান তা সমাধানে আশ্বাস দেন।

  •  
  •  
  •  
  •