ধানে লোকসান গুনছে দক্ষিণাঞ্চলের কৃষক
কৃষি ডেস্ক:
পানির প্রচুর্যতার কারণে দেশের দক্ষিণাঞ্চল রবিশাল, পটুয়াখালী, বরগুনা এ অঞ্চলে ধানের প্রাচুর্যতা সব সময়ই বেশি। কিন্তু বাজারে ধানের দাম কম হওয়ায় লোকসান গুনছে কৃষকরা।
কৃষক বলছেন, ‘প্রতিবছর ধান ৫৫০ টায় বিক্রি করছি। এভাবে আর কতো লস দিবো। এভাবে তো আমরা আর পারছিনা। সরকার যদি আমাদের কাছ থেকে চাল নিতো তাহলে আমাদের কিছু লাভ হতো।’
বরিশাল ধানের জেলা হলেও এখানে ছিলো না আধুনিক রাইস মিল। দেশের অন্য প্রান্তে নিয়ে ধান ভাঙাতে খরচ বেশি পড়ে যেতো।
জেলা খাদ্য কর্মকর্তা মো: মহসীন বলেন, ‘আমার কাছে লক্ষ্যমাত্র কম থাকায় আমরা সরকাকে বিশি চাল সরবরাহ করতে পারি নাই। দক্ষিণাঞ্চলে এখন বেসরকারি ব্যবস্থাপনায় অনেক রাইমিল গড়ে ওঠেছে। নির্মাণাধীন রয়েছে আরও কয়েকটি।’
একজন মিল মালিক বলেন, ‘আমার মিলের প্রতিদিনে সক্ষমতা ১৯৫ মেট্রিকটন। কিন্তু আমি অর্ডারই পেয়েছি ২০৫ মেট্রিকটন। তা আমার মিলের এক থেকে দেড় দিনের উৎপাদনের সমান।’
উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নির্ধারণে ইউনিয়ন পর্যায়ে সংগ্রহ কেন্দ্র খোলার দাবি জানিয়েছে কৃষক।

