তানোরে আমন চাল সংগ্রহ শুরু
মিজানুর রহমান, তানোর প্রতিনিধি:
সরকারিভাবে চাল সংগ্রহ কার্যক্রমের আওতায় রাজশাহীর তানোরে চলতি মৌসুমে ২১৬ মেট্রিক টন আমন চাল সংগ্রহ শুরু করা হয়।
বুধবার উপজেলা সদরের গোল্লাপাড়া বাজারস্থ খাদ্য গুদামে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নিবাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারভ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) মইনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোফাজ্জল হোসেন, উপজেলা চাল মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনুসহ স্থানীয় সাংবাদিক সহ প্রমুখ।
এবার চলতি মৌসুমে উপজেলায় ২১৬ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ টাকা। আগামী ১৫ মার্চ পর্যন্ত চুক্তিবদ্ধ চালকল মালিকরা এই চাল সরবরাহ করবেন বলেও জানান তিনি।
গেল বছরের ১২ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ ব্জ্ঞিপ্তিতে জানানো হয়, চলতি আমন মৌসুমের জন্য অভ্যন্তরীণ বাজার থেকে ৩১ টাকা দরে মোট দুই লাখ মেট্রিক টন আমন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

